প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুলাদী সরকারি কলেজের গেট প্রধান সড়কের সঙ্গে করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মুলাদী পৌর ও সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা হিজলা-বরিশাল মহাসড়কের সহকারী পুলিশ সুপার (এএসপি) কার্যালয়ের সামনে একটি গেট করার দাবি উত্থাপন করেন।
গতকাল শনিবার বিকেলে, শিক্ষার্থীরা মুলাদী সরকারি কলেজ গেট নামে একটি ব্যানার টানিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন মুলাদী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল সরদার, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুদ্দিন রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিফাত মল্লিক, পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাহবুব হোসেন, তুরা, রহমান, আফি, মুলাদী জিয়া পরিষদের সাধারণ সম্পাদক খোকন রাড়ি, যুবদল নেতা বাকির হাওলাদার, সাবিক মল্লিক, তুহিন সিকদার, এবং মুলাদী পৌরসভা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
মুলাদী পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. সোহানুর রহমান সোহান বলেন, "হিজলা-মুলাদী-বরিশাল মহাসড়কের মুলাদী সরকারি কলেজের গেট করা হলে জরুরী প্রয়োজনে ফায়ার সার্ভিস, এম্বুলেন্স এবং কলেজের মালামাল পরিবহন করা সহজ হবে।" তিনি আরও জানান, "এছাড়া বাটামারা, নাজিরপুর, সফিপুর, মুলাদী সদর ও কাজিরচর ইউনিয়নের ছাত্র-ছাত্রীদের পথ ঘুরে কলেজে প্রবেশ করতে হবে না এবং কলেজের পরিচিতিও বৃদ্ধি পাবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন