প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজারে ভোজনরসিকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠেছে ‘নিউ ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার’। স্থানীয় ব্যবসায়ী মোঃ মনির হোসেন মিষ্টারের পরিচালনায় সদ্য চালু হওয়া এই হোটেলটিতে মিলছে দেশীয় নানা পদের সুস্বাদু খাবার।
দুপুরের খাবারে ভোজনরসিকদের জন্য থাকছে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস ও মোরগের মাংস। এছাড়া নানা ধরনের দেশীয় মাছ ও বিভিন্ন স্বাদের সবজি তো রয়েছেই। শুধু দুপুরের খাবারই নয়, সকাল ও বিকেলের নাস্তাতেও আনা হয়েছে বিশেষ বৈচিত্র্য। এখানে পাওয়া যাচ্ছে পরোটা, তন্দুরি রুটি, ঐতিহ্যবাহী কালাই রুটি, গরম সিঙ্গারা ও মোগলাই পরোটা।
হোটেলটি নতুন হলেও খাবারের চমত্কার স্বাদ ও আন্তরিক পরিবেশনের গুণে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। স্থানীয়দের মতে, আগে ভালো মানের গরুর মাংসের কালা ভুনা খেতে রাজশাহীতে যেতে হতো, যা এখন হাতের নাগালেই আড্ডা বাজারে পাওয়া যাচ্ছে।
দূর-দূরান্ত থেকে আসা পথচারী, স্থানীয় খাবারপ্রেমী এবং রাতে যাতায়াতকারী বাস ও ট্রাক চালকদের কাছে স্থানটি দ্রুতপ্রিয় হয়ে উঠছে। দূরপাল্লার চালকদের সুবিধার্থে হোটেলটি সারারাত খোলা রাখা হয়।
হোটেলটির স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন মিষ্টার বলেন, "অতিথিদের সর্বোচ্চ মানসম্মত খাবার পরিবেশন ও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। খাবারের স্বাদের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও উন্নত সেবা দেওয়ার ইচ্ছা রয়েছে।"
নিয়ামতপুরের আড্ডা বাজারে কাজের প্রয়োজনে কিংবা ঘুরতে এলে নতুন স্বাদের অভিজ্ঞতা নিতে যে কেউ ঘুরে আসতে পারেন ‘নিউ ভাই ভাই হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার’ থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন