প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাটের নিকটবর্তী পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ করেছে। এই ঘটনায় রফিক (৪৫) এবং উজ্জ্বল (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে আড়াইটার সময় সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম এই অভিযান পরিচালনা করে।
সুরেশ্বর নৌ পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মা নদীতে একটি বাল্কহেডের মাধ্যমে বিদেশি মদ পরিবহনের খবর পায় তারা। এরপর সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশ একটি দল সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন নদীতে অভিযান শুরু করে।
অভিযানের সময় এমভি তাসলিমা নামের বাল্কহেডে তল্লাশি চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়। পরে মদগুলো জব্দ করে বাল্কহেডসহ রফিক ও উজ্জ্বলকে আটক করা হয়।
এই বিষয়ে নিশ্চিত করে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, পদ্মা নদীতে একটি বাল্কহেডের মাধ্যমে বিদেশি মদ পরিবহন করা হচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি জব্দ এবং দুজনকে আটক করা হয়েছে।’
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নদীপথে মাদক পরিবহন ও পাচার রোধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন