প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে চায়। পাশাপাশি, বাংলাদেশ এবং ভারত মহাসাগরীয় অঞ্চলজুড়ে প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আসিয়ানে একত্রে কাজ করার বিষয়ে আলোচনা করেছে দুই দেশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ এবং শক্তিশালী জনগণের সম্পর্কের ওপর ভিত্তি করে সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আমরা দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করার এবং বাংলাদেশে ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চল জুড়ে প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টির জন্য আসিয়ানে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছি।’
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতি নির্বাচিত হওয়ায় ড. রহমানকে অভিনন্দন জানাতে আমি উপস্থিত হয়েছি। আমি তার নতুন ভূমিকায় সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি এবং সিঙ্গাপুরে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রইলাম।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন