প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার ঝাঁকড়া চুল বর্তমানে তার পরিচয়ের অংশ হয়ে উঠেছে। আধুনিক ফুটবলে যেখানে অধিকাংশ খেলোয়াড়রা ছোট চুল বা ফেড কাটে অভ্যস্ত হয়ে যান, সেখানে কুকুরেয়ার এর লম্বা কোঁকড়ানো চুল তাকে আলাদা করে চিনিয়ে রাখে। কিন্তু এই স্টাইলের পেছনে মূলত কোনো ফ্যাশনের গল্প নয়, বরং রয়েছে এক বাবার নিঃস্বার্থ ভালোবাসা এবং হৃদয়বিদারক বাস্তবতা।
এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জানিয়েছেন, তিনি চুল কাটেন না বড় ছেলে মাতেওর জন্য। কুকুরেয়ার তিন সন্তানের মধ্যে বড় ছেলে মাতেও যখন তিন বছর বয়সী তখন তাকে অটিজমে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়।
কুকুরেয়ার এই বিষয়ে জানান, মাতেও তার বাবার লম্বা চুল প্রচণ্ড ভালোবাসে। সেই ভালোবাসার কারণেই তিনি বছরের পর বছর চুল বড় রেখেছেন। তার সবচেয়ে বড় একটি ভয় রয়েছে, যদি কোনোদিন ছেলে তাকে চিনতে না পারে। এই জন্যই অন্তত এই ঝাঁকড়া চুল দেখতে পারে, এই আশায় তিনি চুল কাটতে চান না।
আবেগঘন কণ্ঠে কুকুরেয়া বলেন, আমার একটি বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে আছে। টাকা-পয়সার অভাব থাকাই বেশি গুরুত্বপূর্ণ নয়; আমার ছেলে যদি সুস্থ থাকত, আমি সেটি বেশি চাইতাম। তিনি চুল বড় রেখেছেন কারণ তার ছেলে এটা ভালোবাসে। যদি এক মুহূর্তের জন্যও মাতেও তাকে ভুলে যায়, অন্তত এই চুল দেখে যেন চিনতে পারে।
কুকুরেয়ার এই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এটিকে একজন বাবার নিঃশর্ত ভালোবাসার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। মাঠে কঠোর ডিফেন্ডার হিসেবে পরিচিত এই স্প্যানিশ ফুটবলার মাঠের বাইরেও যে একজন স্নেহশীল ও দায়িত্বশীল বাবা এবং তার এই গল্প যেন সেটিকে নতুন করে মনে করিয়ে দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন