প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। মহানগর দক্ষিণের নতুন কমিটির সভাপতির দায়িত্বে এসেছেন জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান নেতা নাঈম আবেদীন। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ইমরান ভূঁইয়া তাসকিন নিয়োগ পেয়েছেন।
জাতীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নাঈম আবেদীন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মাধ্যমে। শেখ হাসিনার পতনের পর তিনি ২০২৪ সালের অগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইংয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গড়ে ওঠা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্রতিষ্ঠাতা সিনিয়র সংগঠক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। পরে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির আত্মপ্রকাশের সময় তিনি সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদে নিযুক্ত হন।
নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইমরান তাসকিন ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন