প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডিজিটাল যুগের সাথে সমন্বয় সাধন করে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে ‘এআই ইন অ্যাডভান্সড জার্নালিজম অ্যান্ড ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।
এই প্রশিক্ষণটি পরিচালনা করেন এআই প্রশিক্ষক ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ওবায়দুর রহমান (রবিন রাফান)। কর্মশালায় বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পাশাপাশি বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা এবং অ্যাডজাঙ্কট ফ্যাকালটি অমিত হাসান রবিন।
প্রশিক্ষণে ডিজিটাল সাংবাদিকতা ও কনটেন্ট তৈরিতে আধুনিক এআই টুলসের ব্যবহারিক দিকগুলো হাতে-কলমে উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা এআইয়ের মাধ্যমে টেক্সট থেকে স্ক্রিপ্ট, ছবি, ভিডিও, গান ও ভয়েস তৈরি করার পাশাপাশি ছবি ও ভিডিওর মানোন্নয়নের বিভিন্ন কৌশলও শিখেন।
রবিন রাফান উল্লেখ করেন, কনটেন্ট ক্রিয়েশন বর্তমানে কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি বলেন, "এআইয়ের সঠিক ব্যবহার জানলে কম সময়ে ও কম খরচে মানসম্মত কনটেন্ট তৈরি করা সম্ভব।" কর্মশালাটি শিক্ষার্থীদের গণমাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে বাস্তব ধারণা প্রদান করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন