প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রশ্ন : বর্তমানে অধিকাংশ বাসাবাড়িতে গোসলখানার ভেতরে টয়লেট থাকে। মাঝে কোনো আড়াল নেই। তবে টয়লেটের ফ্লোরটি গোসলখানার ফ্লোরের তুলনায় কিছুটা উঁচু থাকে। আমাদের বাড়িতেও এই ধরনের ব্যবস্থা রয়েছে।
জানার বিষয় হলো, এমন গোসলখানায় কি অজু-গোসল করা সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে সেখানে অজু-গোসলের দোয়া পড়া যাবে কি না?
মাওলানা সালিম বিন আবদুল মালিক, দরলইগাঁও, সিলেট
উত্তর : এ ধরনের গোসলখানায় অজু-গোসল করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদি গোসলখানা পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে এবং টয়লেট থেকে দুর্গন্ধ না আসে, তাহলে সেখানে অজু-গোসলের দোয়া পড়া যাবে। তবে যদি সেখানে ময়লা থাকে অথবা টয়লেট থেকে দুর্গন্ধ আসে, তাহলে শব্দ করে দোয়া পড়া উচিত নয়; বরং নিঃশব্দে দোয়া পড়া উচিত।
এছাড়া, যদি গোসলখানা না হয়ে শুধুমাত্র টয়লেট হয়, তাহলে সেখানে অজু করার সময় মুখে উচ্চারণ না করে মনে মনে দোয়া পড়া উচিত।
[কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ২৭৮; মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা ১২৩২; মিরকাতুল মাফাতীহ, ২/৫০; রদ্দুল মুহতার, ২/১৯৪]
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন