প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে রঞ্জন বর্মণ (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গড়েয়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ব্যাটারিচালিত অটোরিকশাটি গড়েয়া এলাকা থেকে জেলা সদরের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে মোটরসাইকেল এবং অটোরিকশায় থাকা কয়েকজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জন বর্মণকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, গড়েয়া এলাকায় অটোরিকশা এবং মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন