প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার সবসময় সঠিক কথা বলতেন। তিনি কখনও বিবেচনা করতেন না অন্যরা কী ভাবছে বা ভাবছে না।
আজ সোমবার বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে ড. মঈন খান এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘তার কাছ থেকে আমি এক জিনিস নির্দিষ্টভাবে শিক্ষা লাভ করেছি, সেটি আপনাদের উদ্দেশ্যে বলার আন্তরিক চেষ্টা করছি- যা সঠিক, তিনি সবসময় সেই সঠিক কথা বলতেন। অন্যদের কী মনে হচ্ছে বা হচ্ছে না, সেটি তিনি কখনও বিবেচনা করেননি। আমি তার সেই বিশেষ গুণটি অনুসরণ করার চেষ্টা করি।’
তিনি বলেন, ‘যখন আমরা সালাম তালুকদারকে মহাসচিব হিসেবে দলে দেখেছি, তার ব্যক্তিত্ব, পাণ্ডিত্য এবং উৎকর্ষ সম্পর্কে আমরা জেনেছি। এখান থেকেই রাজনীতির পাঠ গ্রহণ করেছি।’
ড. মঈন খান আরও বলেন, একজন মহাসচিব সত্যিকার অর্থে যে ভূমিকা পালন করতে পারেন, তার জীবন্ত উদাহরণ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ছিলেন। আমি একবার নয়, একাধিকবার সালাম তালুকদারকে মহাসচিব হিসেবে কীভাবে কঠিন দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেখেছি।
তিনি ব্যক্তিগতভাবে সালাম তালুকদারের প্রতি চিরকৃতজ্ঞ। তিনি আমাকে যেভাবে রাজনীতিতে উন্নীত করেছেন, সে ঋণ শোধ করতে পারব না। তবে যখন তার কথা মনে হয়, আমি এক ধরনের বেদনা অনুভব করি যা ভাষায় প্রকাশ করা যায় না।
ড. মঈন খান স্মরণ করেন, ‘আপনাদের স্মরণ আছে, যখন তিনি আমেরিকায় চিকিৎসার জন্য গিয়েছিলেন, আমি সেখান ছিলাম এবং তার সঙ্গে ছিলাম। আমি তার মনোবল এবং মানসিক শক্তি দেখেছি। বিশেষত রাজনীতির যে প্রজ্ঞা ও দৃঢ়তা, সেটাও শেখার মতো।’
তিনি সালাম তালুকদারের নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্কের কথাও উল্লেখ করেন। ড. মঈন খান বলেন, ‘মহাসচিব যখন তার টেলিফোন তুলে বাংলাদেশের যেকোনো প্রান্তের বিএনপির যেকোনো নেতা-কর্মীকে ফোন করতেন, তখন আমরা শুনতাম অপর প্রান্ত থেকে সেই নেতা বা কর্মী তাৎক্ষণিকভাবে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারকে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে পড়ত। এই কিংবদন্তির কথা আমরা নিজেদের কানে শুনেছি।’
তিনি বলেন, ‘আজকের রাজনীতির কোন পর্যায় এবং রাজনীতির নেতা-কর্মীদের মধ্যে সম্পর্কের অবস্থান কেমন, সে সম্পর্কে আপনাদের চিন্তা করতে হবে।’
ড. মঈন খান আজকের এই ২৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাবনত চিত্তে সালাম তালুকদারকে স্মরণ করে বলেন, ‘বাংলাদেশের যারা তার সঙ্গে জীবনে একবার পরিচিত হয়েছে, তারা কখনো তাকে ভুলতে পারবে না। শুধু সরিষাবাড়ীর মানুষ নয়, জামালপুরের মানুষও নয়, বরং সারা বাংলাদেশে তার রাজনৈতিক দক্ষতা এবং পাণ্ডীত্যের জন্য চিরকাল শ্রদ্ধা থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন