প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে দিনাজপুর হিলি স্থলবন্দরে টানা ৭ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।
শনিবার রাতে দিনাজপুর হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছে।
দিনাজপুর হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন বলেন, ১৭ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা বন্দরের ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ৭ দিন বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে যথানিয়মে পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিকভাবে শুরু হবে।
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা ওসি মো. জাকারিয়া হোসেন নিশ্চিত করেন।
তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত কার্যক্রম করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন