প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অননুমোদিত রুট ব্যবহারের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী ট্যাঙ্কার এবং একটি টাগবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংস্থাটি জানায়, নিষিদ্ধ সমুদ্রসীমা দিয়ে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।
আইআরজিসি একটি পৃথক বিজ্ঞপ্তিতে আরো দাবি করে যে, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক যুদ্ধ শাখা মার্কিন বাহিনীর দুটি অত্যাধুনিক 'লুকাস' (LUCAS) ড্রোন অক্ষত অবস্থায় নিয়ন্ত্রণ করে জব্দ করতে সক্ষম হয়েছে।
তথ্য অনুযায়ী, দক্ষিণ হরমুজ প্রণালীর একটি অননুমোদিত ও বিপজ্জনক রুট দিয়ে চলাচলের সময় একটি বড় তেলবাহী ট্যাঙ্কার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। পরে একই রুটে আগুন লাগে আরও একটি সুপারট্যাঙ্কারে। পরবর্তীতে আগুন নেভাতে সাহায্য করতে আসা একটি টাগবোটও ওই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়।
ইরানি বাহিনী অভিযোগ করেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নৌযানগুলোকে ইচ্ছাকৃতভাবে মাইনযুক্ত ও অননুমোদিত রুটে চলাচলে উৎসাহিত করছে। আইআরজিসি মন্তব্য করে যে, এতে মার্কিন করদাতা ও তাদের আঞ্চলিক মিত্রদের ওপর বিপুল পরিমাণ বীমা ও আর্থিক ক্ষতি চাপানো হচ্ছে।
এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের অত্যন্ত সংবেদনশীল জ্বালানি পরিবহন রুটে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সূত্র: আল জাজিরা ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন