প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, এমন তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলনামূলক চিত্র উপস্থাপন করেন এবং বলেন, বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক রিজার্ভের হিসাব অনুযায়ী, পূর্বে রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। তবে চলতি ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
রেমিট্যান্স খাতের ইতিহাস এবং সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আয়ের অন্যতম প্রধান উৎস। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে এই খাতটি চালু হয়েছিল। সরকারের শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের ফল।
বর্তমান সরকার বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, লেনদেন ব্যয় হ্রাস এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের তফসিলি ব্যাংকসমূহ এবং বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজ ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর নেটওয়ার্ক যুক্ত করা সহজ হচ্ছে, প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ট্রান্সফার খরচ কমেছে।
এছাড়া বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের বিপরীতে সরকার নগদ সহায়তা প্রণোদনা প্রদান করছে বলে সংসদ নেতা উল্লেখ করেন। তিনি জানান, কম খরচে রেমিট্যান্স প্রেরণের লক্ষ্যে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবেও রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে এবং নতুন প্রযুক্তি ও মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন