প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোলের পর উদযাপনে আর্জেন্টাইন তারকা ভ্যালেন্টিন ক্যাস্তেলানোস।
প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশনের পর নতুন মৌসুমের প্রথম ম্যাচে জয় লাভ করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ৫৩ হাজার ৩৬৯ জন দর্শকের সামনে পোর্টসমাউথকে ৩-১ ব্যবধানে হারিয়ে কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছে হ্যামার্সরা।
এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল এটি।
লন্ডনের বিখ্যাত লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৩ মিনিটে আদ্রিয়ান সেগেচিচের গোলে পোর্টসমাউথ এগিয়ে যায়। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি পম্পেইরা। পিছিয়ে পড়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় হ্যামার্সরা।
৪৩ মিনিটে কান্তের দুর্দান্ত পাসে বল পেয়ে ভ্যালেন্টিন ক্যাস্তেলানোস গোল করে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান।
প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে (৪৫ মিনিটে) অধিনায়ক জ্যারড বোয়েনের দূরপাল্লার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে। বুলেট শটটি দিক পরিবর্তন করে জালে জড়ালে ওয়েস্ট হ্যাম ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
বিরতির পর ৫০ মিনিটে বোয়েনের ক্রস থেকে চমৎকার হেডের সাহায্যে আর্জেন্টাইন তারকা নিজের দ্বিতীয় গোলটি করেন।
এতে তার দল ৩-১ গোলে সহজ জয় তুলে নেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন