প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জর্ডান সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জননিরাপত্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে বিভিন্ন ধরনের হুমকি থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উগ্রবাদ ও জঙ্গিবাদে দীক্ষিত করার অপচেষ্টা এই হুমকির মধ্যে অন্তর্ভুক্ত, যা সামাজিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য মারাত্মক। কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মাসে দেশটিতে একটি গির্জায় ঘটে যাওয়া একটি বিরল প্রাণঘাতী হামলায় নয়জন নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই হামলার পর জর্ডান প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। দেশটির দাবি, হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ২০ সদস্য নিহত হয়েছে।
এছাড়া, গত ৫ নভেম্বর আম্মানে সন্ত্রাসী ছুরিকাঘাতের ঘটনায় দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং অপর একজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
কয়েক বছর ধরে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা টেলিগ্রাম মেসেজিং অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন বিবৃতি প্রচার করে আসছে। উল্লেখ্য, রাশিয়া থেকে নির্বাসিত পাভেল দুরভ এই অ্যাপটি তৈরি করেছিলেন।
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন