প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় একটি মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি করে ডাকাত দল। অধিকন্তু, তার পুত্রবধূ রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগমের (৪০) হাত-পা বেঁধে তারা মারধর করে এবং তাদের শিশু সন্তান তাসফির (২) মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে যায়।
শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর, স্থানীয়রা তারা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সকলকে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠান।
ওই প্রবাসীর স্ত্রী রুমা বেগম জানান, তার স্বামী মালয়েশিয়ায় রয়েছেন। তারা রাতের খাবার খাওয়ার পর ঘরের সব সদস্য ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে ৫ থেকে ৬ জনের ডাকাতদল তাদের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। বাইরে ডাকাতদলের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিল। এরপর তারা সবাইকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে এবং তার পুত্রবধূকে ধর্ষণচেষ্টা করে। এসময়, তার ছেলে নাইম বাঁধা দিলে তার পায়ের হাঁটুর কাছে গুলি করে।
পরে তাদের শিশু সন্তান তাসফিরের মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন নিয়ে তারা পালিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন