প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। গত রবিবার (২৬ জুলাই) রাতে তিনি রাজধানীর খিলক্ষেত থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বিজ্ঞাপনের একটি চুক্তি স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধা চৌধুরীকে হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। অভিনেত্রী স্নিগ্ধা দাবি করেন, ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন কারণে প্রথমে তিনি আইনি পদক্ষেপ নেননি। তবে পরে বিষয়টি নিয়ে ন্যায়বিচার চান বলে খিলক্ষেত থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ভুক্তভোগী স্নিগ্ধার ভাষ্যমতে, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামের অন্য এক নারী মনে করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই সময় ইমন পরিস্থিতি শান্ত না করে স্নিগ্ধাকে ওই পরিচয় মেনে নেওয়ার জন্য ইশারা করেন। অভিনেত্রী স্নিগ্ধা দাবি করেন, জেবা তাকিয়া চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছে। এ কারণে তাকে তাকিয়া ভেবে মারধর করা হয়। স্নিগ্ধা বলেন, ‘তিনি রশি দিয়ে আমার দুই পা বাঁধলেন। এবং সেই রশি সম্পর্কে আমাকে বলেন, এই রশি দিয়ে হাসিনা-রাজাকারদেরকে ফাঁসি দেওয়া হয়েছে! তারেক রহমান আমার পায়ের কাছে পড়ে থাকে। হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে। সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে! তোর মতো মেয়ে মরলে আমার কিছু যায় না। আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি।’ তিনি আরও যোগ করেন, ‘আমি ওই রুমের মধ্যে একা ছিলাম। তার যত লোকজন আছে সবাইকে বের করে দিয়েছে। আমার হাত বাঁধছে, আমার পা বাঁধছে, আমার ফোনটা ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চেপে ধরছে!’ মারধরের সময় তিনি চেয়ারম্যানকে বলেন, আপনার নিজের সন্তান আছে, আল্লাহ রহম করেন। তখন অভিযুক্ত কমিশনটির লোকজন তার চুল টেনে ধরে শরীরের বিভিন্ন জায়গায় লাথি মারেন, যার ফলে তার শরীর ফুলে গেছে। শরীরের আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, আমার বাবা-মা আমাকে জীবনে টোকা দেয় নাই! তিনি বলেন, ‘সে আমার চুল টেনে ধরে লাথি মেরেছে। এগুলো ফুলে ফুলে আছে।’ প্রসঙ্গত, স্নিগ্ধা চৌধুরী বাংলাদেশের পরিচিত মডেল ও অভিনেত্রী। ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু হয়। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন