প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন যে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। তিনি উল্লেখ করেন, "সুযোগ থাকলে কমানো হবে।"
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, তেল পাচার হচ্ছে, এবং বিকল্প পথ না থাকায় সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে।
তিনি বলেন, "পার্শ্ববর্তী দেশগুলোতে যখন তেলের মূল্যের পার্থক্য বেশি থাকে তখন পাচার রোধ করা সম্ভব হয় না।" তাই তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে মূল্য সমন্বয় করা হবে। তিনি আবারও বলেন, "সুযোগ থাকলে পূর্বের থেকে তেলের মূল্য কমানো হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন