প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য কূটনীতির গুরুত্ব তুলে ধরেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উল্লেখ করেছেন, ইরান নিজের আত্মরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ থাকার পাশাপাশি দেশের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে কূটনীতির পথ অবলম্বনে তারা যথেষ্ট আন্তরিক।
নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি বার্তায় আরাগচি জানান, সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটি সাত দিনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছে। মূলত হরমুজ প্রণালি পুনরায় চালুর উদ্দেশ্যে এই পরিকল্পনাটি প্রস্তাব করা হয়েছিল।
তবে, এই প্রস্তাব পেশ করার পরের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবটি নাকচ করে দেন। এরপর যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন আলোচনা পুনরুজ্জীবিত করার জন্য মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে একটি পাল্টা প্রস্তাব দেওয়া হয়েছে।
সূত্র: আল-জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন