প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রাব্বি নামে এক যুবককে স্থানীয়রা আটক করেছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরের সময় এ ঘটনা ঘটে। আটক হওয়া যুবককে পরে নাসিরনগর উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সরকারি কৃষি সহায়তা এবং কৃষিপণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় বুধবার ফুলপুর গ্রামে গেলে রাব্বি আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।
আটক রাব্বির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা এলাকায় বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি নিজেকে কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে কৃষকদের ধান ও বিভিন্ন কৃষি সুবিধা দেওয়ার আশ্বাস দিতেন। এ জন্য তিনি অফিস ফি হিসেবে ৩০০ টাকা এবং কৃষি যন্ত্র (মোটর) দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করতেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কৃষকদের এই ধরনের প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তবে এ বিষয়ে উপজেলা কৃষি বিভাগ বা নাসিরনগর থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন