প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাচারের সময় ১৬ বস্তা রাসায়নিক সার আটক করেছে স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলে গিয়ে সার পাচারের সত্যতা যাচাই করে অভিযুক্ত ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
আজ ৪ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, পার্শ্ববর্তী নওগাঁ জেলার নিয়ামতপুর থেকে ভ্যানযোগে রাসায়নিক সার গোমস্তাপুরের শিমুলতলী এলাকায় নিয়ে আসার সময় স্থানীয় লোকজন ১৬ বস্তা সার আটক করেন।
পরে বিষয়টি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হলে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সার পরিবহনের বিষয়ে যাচাই-বাছাই শেষে সার পাচারের অভিযোগে মো. রশিদ (পিতা: ফারাজ, সাং: নিমতলা কাঁঠাল, গোমস্তাপুর ইউনিয়ন, থানা: গোমস্তাপুর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ) নামের এক ব্যক্তিকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে আটক করা ১৬ বস্তা সার পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির কাছে ফেরত দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, সরকারি সার যাতে নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে সরবরাহ বা পাচার না হয়, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন