প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত।
তিনি অভিযোগ করেন যে, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দল হওয়ার চেষ্টা করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন উল্লেখ করেন, জামায়াতে ইসলামী ব্রিটিশ আমল থেকেই মুনাফেকির রাজনীতি করে আসছে। গণঅভ্যুত্থানের পর দলটি মজলুম অবস্থায় থেকে এখন জালিমে পরিণত হয়েছে। তিনি মন্তব্য করেন যে, ভবিষ্যতে যদি জামায়াত ক্ষমতায় আসে, তাহলে তারা আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার (এসপি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ অন্যান্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন