প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্থানীয় সরকার বিভাগ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে, যা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাতে আত্তীকরণ ও নিয়মিতকরণের উদ্দেশ্যে কাজ করবে।
১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
উপসচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে যে, কমিটিকে সংশ্লিষ্ট আইন, বিধিমালা, সাংগঠনিক কাঠামো, আদালতের আদেশ এবং আইনগত মতামত পর্যালোচনা করে সুপারিশ প্রদান করতে হবে।
কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি, উন্নয়ন অধিশাখা ও আইন অধিশাখার যুগ্মসচিব বা উপসচিবকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া, এলজিইডির প্রধান প্রকৌশলী অথবা তার মনোনীত একজন প্রতিনিধি কমিটির অপর সদস্য হিসেবে থাকবেন। স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে বলা হয়েছে যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৯, এলজিইডির সাংগঠনিক কাঠামো, সংশ্লিষ্ট মামলার আদেশ এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক প্রদত্ত মতামত যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এসব বিষয় পর্যালোচনা করে এলজিইডির রাজস্ব খাতে বিভিন্ন ক্যাটাগরির পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আত্তীকরণ ও নিয়মিতকরণের বিষয়ে সুপারিশ করবে কমিটি।
জনস্বার্থে জারি করা এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন