প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক ঝুঁকিপূর্ণ
হিসেবে চিহ্নিত করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। বাকি ৭০টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ছয়টি মোবাইল টহল দল ও দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল মোতায়েন থাকবে।
বুধবার (২৮ অক্টোবর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
তিনি জানান, নিরাপত্তা কার্যক্রমে ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে অপারেশনস কন্ট্রোল রুম ও নির্বাচন সুরক্ষা অ্যাপের সহায়তা নেওয়া হবে।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে এসআরবি-১৩।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন