প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর, ৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোরে বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্স এবং বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ একাডেমিক কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের জন্য ওসমানী স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পদক ও সনদ তুলে দেন।
প্রধান অতিথি হিসেবে তিনি ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫ এবং ৮৬ বাফা (বিএএফএ) কোর্সের কর্মকর্তাদের হাতে পদক ও সনদ প্রদান করেন।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, একাডেমিক উৎকর্ষ একজন কর্মকর্তার পেশাগত জীবনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। তিনি আরও বলেন, ‘জ্ঞানার্জনের কোনো শেষ নেই। সময়ের সঙ্গে অর্জিত জ্ঞান প্রজ্ঞায় রূপ নেয়, যা সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।’
তরুণ কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। তিনি অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের গুরুত্বকেও তুলে ধরেন।
দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনী যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সে বিষয়েও তিনি উল্লেখ করেন। এসব দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য উচ্চমানের প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা ও পেশাদারিত্ব অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে প্রশিক্ষণ ও শিক্ষার মানোন্নয়নে জোর দেন বিমান বাহিনী প্রধান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) ও সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, কমান্ড্যান্ট (ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, বিমান বাহিনী একাডেমি’র কমান্ড্যান্ট এবং বিমান বাহিনী সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন