প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইল পুলিশের তীব্র বাধা ও কড়া নিরাপত্তা উপেক্ষা করে টাঙ্গাইলে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
আজ টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে এই দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি ও র্যালি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে সকালে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হতে শুরু করলে পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে।
তবে পুলিশের বাধা উপেক্ষা করেই এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে স্লোগান দেন।
কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, "ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। আজকের এই দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।
কোনো বাধা বা দমন-পীড়ন চালিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অধিকারকে স্তব্ধ করা যাবে না।
টাঙ্গাইলের বিএনপি'র রাজনীতি রাজপথে থেকে লড়ে এসেছি এখনো লড়ে যাব কোন শক্তি দামে রাখতে পারবে না
তিনি আরো বলেন টাঙ্গাইলের তিন পরিবারের রাজনীতি আর কখনো করতে দেওয়া হবে না
পূর্বেও রাজপথে ছিলাম এবং রাজপথেই থাকবো টাঙ্গাইলের আওয়ামী লীগের দোসরা রাজনীতি করতে পারবেনা।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে নেতাকর্মীদের দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কর্মসূচিটি সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন