প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উয়েফা নেশনস লিগের মাধ্যমে বিশ্বকাপের পর মাঠে নামতে চলেছে বড় দলগুলো। এই টুর্নামেন্টের মাধ্যমে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ইতালির নতুন কোচদের পরীক্ষা শুরু হচ্ছে। এছাড়া পর্তুগাল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ডসহ একাধিক দেশেরও আলোচনা চলছে। তবে ফ্রান্সের দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশমের পর ফ্রান্সের অভিযান কেমন হবে, সেটি নিয়েই বেশি আলোচনা হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগের ম্যাচের মাধ্যমে ফ্রান্সের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জ়িদান। ইতিমধ্যে দলের প্র্যাক্টিস শুরু করে দিয়েছেন তিনি। জিদানের কোচিং টিমে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য ফাবিয়ান বার্থেজও রয়েছেন।
নেদারল্যান্ডসে নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক স্প্যানিশ তারকা জাবি হার্নান্দেজ। বার্সেলোনায় তার কোচিংয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। লামিনে ইয়ামাল, আনসু ফাতির মতো যুব ফুটবলারদের তুলে আনার জন্য জাবির অবদান সবাই স্বীকার করেন। তবে ধারাবাহিকভাবে টিমকে উচ্চ পর্যায়ে খেলানো নিয়ে তিনি প্রশ্নের সম্মুখীন হন। এবার ডাচ টিমে তার জন্য নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমান বিশ্বকাপের পরে পদত্যাগ করার পর ইয়ুর্গেন ক্লপ নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। লিভারপুলের কোচ হিসেবে তার সাফল্য সবচেয়ে বেশি। ক্লপের নেতৃত্বে এবার চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ঘুরে দাঁড়াতে চায়।
আরো পড়ুন
টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা।
২০১৪ সালের পর ইতালি আর বিশ্বকাপ খেলতে পারেনি। নতুন দিনের আশায় রবার্তো মানচিনিকে আবার কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালি। ২০২১ সালে মানচিনির কোচিংয়ে ইতালি ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরেও ইতালি দুটি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি।
নেশনস লিগে ইতালির ঘুরে দাঁড়ানোর নেতৃত্ব দেবেন মানচিনি। তার সফলতা কতটা হতে পারে, সেটাই দেখার বিষয়। এদিকে, বিশ্বচ্যাম্পিয়ন স্পেন আবার কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চার বছরের চুক্তি করেছে। স্পেনের প্র্যাক্টিসে লামিনে ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেসরা যোগ দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন