প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গোৎসবকে একটি সর্বজনীন আনন্দের উৎসব হিসেবে চিহ্নিত করে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি পূজার প্রতিটি দিনের জন্য পুরো এক মাস ধরে একটি করে শাড়ি জমিয়েছেন। তিনি মন্তব্য করেন, ঈদে দায়িত্ব বেশি থাকলেও পূজায় আনন্দ এবং ঘোরাঘুরির সুযোগ অনেক বেশি থাকে।
এই বিষয়ে তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘গত এক মাস ধরে আমি একটা একটা করে শাড়ি জমিয়েছি—এটা সপ্তমীতে পরব, এটা অষ্টমীতে পরব, এটা নবমীতে পরব, আর এটা দশমীতে পরব।’
ঈদের আনন্দের সঙ্গে পূজার আনন্দের তুলনা করে তিনি বলেন, ‘ঈদে আমাদের দায়িত্ব বেশি থাকে। কিন্তু পূজায় ঘোরাঘুরি আর আনন্দটা অনেক বেশি হয়। সুতরাং বুঝতেই পারছেন, এটা আমাদের সবারই প্রাণের উৎসব।’
উৎসবের সার্বজনীনতা এবং নিরাপত্তার বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘সকলের কাছে আমার অনুরোধ থাকবে, এই উৎসবের আনন্দ ও রঙ যেন উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর হয়। উৎসবের এই রঙের মধ্যে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কষ্টের ছাপ না পড়ে, তা নিশ্চিত করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন