প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার চোট যেন তাকে কিছুতেই ছাড়ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পথে আবারও এক ধাক্কা খেলেন এই তারকা অলরাউন্ডার।
বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে হার্দিকের রিহ্যাব চলছিল। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে তার ফিরে আসার সম্ভাবনা ছিল, এমনটাই জানা গিয়েছিল।
কিন্তু শেষ মুহূর্তে পায়ে অস্বস্তি দেখা দেওয়ায়, আফগানদের বিরুদ্ধে তার খেলার সম্ভাবনা কার্যত শূন্য হয়ে গেছে।
এখন আসন্ন এশিয়ান গেমসেও তার ফেরার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।
এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেঙ্গালুরে রিহ্যাব চলাকালীন ধাপে ধাপে একের পর এক ফিটনেস টেস্টে পাস করছিলেন হার্দিক। তবে এই শেষ মুহূর্তের সমস্যার কারণে তার কামব্যাক পিছিয়ে গেছে। আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১৩ সেপ্টেম্বর দিল্লিতে শুরু হবে
এই সপ্তাহেই নির্বাচকরা স্কোয়াড বেছে নিতে পারেন। তার আগেই হার্দিকের চোট একটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হার্দিক পান্ডিয়া পুরোপুরি বোলিং করছিলেন এবং কোনো সমস্যা ছিল না। কিন্তু সম্প্রতি পায়ে অস্বস্তির কারণে তাকে বোলিংয়ে বিরতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শিগগিরই হার্দিক আবার বোলিং শুরু করবেন। তবে আফগানিস্তান সিরিজ শুরুর আগে সময় কম থাকায়, প্রয়োজনীয় ফিটনেসে পৌঁছানো তার জন্য কঠিন হতে পারে।
ব্যাটিং এবং মাঠে চলাফেরার ক্ষেত্রে বড় কোনো সমস্যা নেই হার্দিকের। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে এবং ধকল নেওয়ার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট তার ফিটনেস নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে চায়।
৩২ বছর বয়সী হার্দিক শেষবার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২৪ মে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওই ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। ভারতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন ৮ মার্চ, যা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। এই চোটের কারণে এশিয়ান গেমসেও হার্দিকের খেলা নিয়ে সংশয় বেড়ে গেছে।
আফগানিস্তান সিরিজের আগে ভারত কিছুটা স্বস্তি পেয়েছে। আরেক পেসার-অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির ফিট হওয়ায়। অন্যদিকে, স্পিনার-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও এই সিরিজের আগে ম্যাচের জন্য ফিট হতে পারেন। তবে আফগানদের বিরুদ্ধে তারকা পেসার জশপ্রীত বুমরার খেলার সম্ভাবনা খুবই কম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন