প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর দুমকি উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে হয়রানি, মারধর, মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন বারেক ফরাজী নামে এক বিএনপি নেতা। তিনি বাংলাদেশের একটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।
বারেক ফরাজীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে একাধিক মামলায় হয়রানি করা হয়েছে। তার দাবি, এ পর্যন্ত অন্তত ১০ থেকে ১২টি মামলায় তাকে জড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে তাকে মারধরও করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, অতীতে তার স্ত্রীর ওপর ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় এবং এতে তার চোখেরও ক্ষতি হয়। এসব ঘটনার কারণে তার পরিবার দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।
সম্প্রতি সুধা নামে এক ছাত্রলীগ নেতাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনার বিষয়টিও সামনে এসেছে। ওই নেতার বাবা কুদ্দুস মোল্লা বলে জানা গেছে। বারেক ফরাজীর ভাষ্য অনুযায়ী, ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে বিরোধের সূত্রপাত হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বারেক ফরাজী বলেন, বিএনপির রাজনীতি করার কারণে তাকে বিভিন্ন সময়ে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে। বর্তমানে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে তার পরিবার থেকেও তাকে দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হচ্ছে।
এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বারপক ফরাজী। তিনি এ ধরনের হয়রানি, চাঁদাবাজি, লুটতরাজ ও মারধরের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রতিকার দাবি করেছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইনি সহযোগিতা কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন