প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এটি একটি সরকার যা জনগণের ভোটে নির্বাচন করা হয়েছে এবং এটি দেশের উন্নয়ন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করছে।
শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, গত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়েছে। বর্তমান সরকার সেসব খাত পুনর্গঠন এবং দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে দেশের সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, বলেও তিনি জানান।
তিনি আরও উল্লেখ করেন, ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে সুস্থ ধারার যাত্রাপালা পুনরায় চালু করা হবে। অতীতের অশ্লীল যাত্রার পরিবর্তে জীবনমুখী ও সামাজিক মূল্যবোধসম্পন্ন যাত্রার মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী।
এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংस्कৃতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন