প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
> জাতীয়
বিরোধী দলের পক্ষ থেকে র্যাবের আদলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রস্তাবিত বিলটি সংসদে উত্থাপনের অনুমতি না দেওয়া উচিত।
নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ‘যদি র্যাব বিলুপ্ত করে এর বর্তমান জনবল দিয়ে নতুন নামে এসআরবি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়, তাহলে এটি মূলত নতুন মোড়কে র্যাবকে ফিরিয়ে আনার চেষ্টা হবে। এটি আসলে র্যাবের পুনর্গঠনেরই একটি রূপান্তর।’বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান।তিনি বলেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে যে বিলটি উত্থাপনের অনুমতি চাওয়া হয়েছে, বিরোধী দলের পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ থাকবে, এই বিলটি উত্থাপনের অনুমতি যেন না দেওয়া হয়। আমরা এর উত্থাপনের বিরুদ্ধে জোরালো বিরোধিতা জানাচ্ছি।’
র্যাবের অতীত কার্যক্রমের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘র্যাব নামক প্রতিষ্ঠানটি বিগত ফ্যাসিবাদী সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গোপন বন্দিশালা তথা আয়নাঘরের কারণে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছে।’
তিনি নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষের প্রতিশ্রুতি ছিল র্যাব বিলুপ্ত করা। নির্বাচনের সময় বিএনপি প্রেস ব্রিফিং করে র্যাব বিলুপ্ত করার কথা বলেছিল। কিন্তু তখন র্যাব বিলুপ্ত করে নতুন প্রতিষ্ঠান গঠনের কথা বলা হয়নি।’
রাজনৈতিকবিশ্লেষণ পরিষেবা
র্যাবের কাঠামো ও কার্যক্রমের উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে সামরিক বাহিনীর সদস্যদেরও এই বাহিনীতে দায়িত্ব দেওয়া হয়েছে। সামরিক বাহিনী ও পুলিশকে রাজনৈতিকীকরণ করে নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছে।’
পুলিশের বিশেষায়িত ইউনিট গঠনের প্রয়োজনীয়তা নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘পুলিশের কোনো বিশেষায়িত ইউনিটের প্রয়োজন আছে কি না এবং তার রূপরেখা কেমন হবে, তা নিয়ে সংসদে ও বাইরে বিস্তারিত আলোচনা হওয়া উচিত।’ র্যাবকে ফ্যাসিবাদী আমলের দাগ, ক্ষতচিহ্ন ও আতঙ্ক হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘আগে র্যাবকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে; এরপর নতুন কোনো বিশেষায়িত ইউনিটের প্রয়োজন হলে বিস্তারিত আলোচনার মাধ্যমে বিল আনতে হবে।’বক্তব্যের শেষে তিনি পুনরায় স্পিকারের কাছে আবেদন জানিয়ে বলেন, ‘মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ থাকবে, এই বিলটি সংসদে উত্থাপন করার অনুমতি আপনি দেবেন না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন