প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের পরিচালিত পৃথক অভিযানে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর, বংশাল এবং হাজারীবাগ থানা পুলিশ এই অভিযানের দায়িত্ব পালন করেছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ২১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— আবুল (৫০), নূরনবী (২৭), মাজেদ (৪২), মেহেদী হাসান সৌরভ (৩২), রবিউল (৩০), আব্দুল সামাদ (২৫), নূর রাব্বি (২২), সাব্বির (২২), হাসান (২৬), প্রদীপ (২৩), ইব্রাহিম (৩৯), ইমন বুলেট ইমন (২০), তাজির (৩০), সাব্বির হোসেন সাহিল (১৯), সজীব (২৬), ইয়াসিন (২৩), ইয়াসিন (২২), রুবেল (২৬), সজীব কুমার (১৯), সোহাগ বাবু (৩০) এবং আনোয়ার হোসেন (৪৪)।
এদিকে, সোমবার বংশাল থানার এলাকায় অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মো. আমিনুল ইসলাম আমিন, মো. আনোয়ার হোসেন রোকন, মো. ফয়সাল, মো. ফাহিম, বিশাল চন্দ্র দাস, নবী হোসেন এবং মো. তাওহীদ। এছাড়া, সোমবার হাজারীবাগ থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— আব্দুল্লাহ আল মামুন ওরফে সিন্ধু মিয়া, মো. আসিফ ওরফে আশিক, মো. মামুন, সেলিম রেজা, মোহাম্মদ শামীম, মো. হাফিজুর রহমান রাজু, মোহাম্মদ জসিম, সেলিম সিকদার, তানভীর ফয়সাল ফারহান, সাকিবুর রহমান রিশাদ, মোহাম্মদ দুলাল, মো. মোকলেস, মোহাম্মদ সানির হোসেন, জিহাদ হাওলাদার, মো. ইমরান হোসেন, মো. জাকির, মো. মুরাদ, মো. রনি এবং মো. ফয়সাল।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন