প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা নদীতে যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ২২ হাজার মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধংস করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা। আইনশৃঙ্খলা রক্ষায় নৌ পুলিশের একটি দল সহায়তা করে।
মৎস্য বিভাগের সূত্রে জানা যায়, এই অভিযানে নদী থেকে প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের ১০টি 'চায়না দুয়ারী' জাল এবং ১৮ হাজার মিটার দৈর্ঘ্যের ২টি 'বাঁধা জাল' জব্দ করা হয়েছে। জব্দ জালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
পরে জব্দ করা জালগুলো শহরের গুরুধাম এলাকায় নিয়ে পুড়িয়ে ধংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষায় ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।
তিনি আরও জানান, ২০২৬-২০২৭ অর্থবছরে 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন,-১৯৫০' বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন