প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ২৯ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে প্রয়োজন হলে আর্থিক সহায়তা প্রদান করবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন, যাতে ডায়ালাইসিস সেবা বন্ধ না হয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা ছাত্রী নিবাসে আবাসিক ছাত্রীদের জন্য নবনির্মিত ‘দ্য স্টাডি লাউঞ্জ’ ও ‘দ্য প্রেয়ার হল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
ডা. শাহাদাত হোসেন বলেন, "ডায়ালাইসিস সেন্টারের সেবা যেন বন্ধ না হয়, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।" তিনি উল্লেখ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, "কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা সম্ভব না হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।"
তিনি জানান, "২০২৭ সালের জুন-জুলাইয়ের দিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে।" এ উদ্যোগ বাস্তবায়িত হলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ডা. শাহাদাত বলেন, "একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়।" তিনি বলেন, এর যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে নিজ-নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান, যাতে চট্টগ্রাম মেডিকেল কলেজকে আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন।
ক্রমবর্ধমান কিডনি রোগীদের কথা বিবেচনা করে ২০১৭ সালে পিপিপির আওতায় ভারতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্যান্ডোর ডায়ালাইসিস সার্ভিস লিমিটেডের সঙ্গে ১০ বছরের চুক্তি করে সরকার। ৩১টি মেশিনের মাধ্যমে চমেক হাসপাতালে প্রতিষ্ঠানটি সেবা প্রদান করে আসছিল। সরকার চুক্তি নবায়ন না করায় আজ বৃহস্পতিবার থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেওয়ার কথা।
এ অবস্থায় গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে চিকিৎসাধীন রোগীরা সেবাটি চালু রাখার দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন