প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজ এবং আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। এই তথ্যটি ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের একটি প্রতিবেদনে আইআরজিসির উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার ফলে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। এর প্রতিশোধ হিসেবে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালিতে ওই মার্কিন জাহাজগুলোতে পাল্টা হামলা চালায়।
এছাড়া, আইআরজিসি আরও দাবি করেছে যে, তারা ১০টি ‘নিয়ম লঙ্ঘনকারী জাহাজ’কে লক্ষ্যবস্তু করেছে। তাদের অভিযোগ, এসব জাহাজ যুক্তরাষ্ট্রের প্ররোচনা ও সহযোগিতায় হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায়’ প্রবেশের চেষ্টা করছিল।
আইআরজিসি আরও জানায়, হরমুজ প্রণালি এখনো তাদের ‘শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি ও ব্যবস্থাপনার’ আওতায় রয়েছে।
তবে, হামলার এই দাবিগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন