প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী মরাডাঙ্গা ও গোপালপুর এলাকায় গ্রামীণ সড়কটির বেহাল দশা দেখা দিয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই সমস্যার কারণে গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কসহ আশপাশের এলাকায় মানুষের চলাচলে চরম বিঘ্ন ও দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করছেন যে, সড়কের পাশে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ অনেকটা বন্ধ হয়ে গেছে। ফলে, বৃষ্টির পানি সড়কের ওপর জমে দীর্ঘ সময় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ বাড়ছে।
বিশেষ করে, সোনাডাঙ্গা, সুন্দরইল বিজিবি ক্যাম্প সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটিতে পানি নিষ্কাশনের কোনো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই সড়কটি সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার একমাত্র পথ। তাই, দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন অনুভব করছেন স্থানীয়রা।
গত ২০ আগস্ট অনুষ্ঠিত উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন ও খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত জলাবদ্ধতা নিরসন ও সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বর্ষা মৌসুমে প্রতিবছরেই একই সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ না থাকায় দুর্ভোগ চলছে। তারা দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সড়কের পাশে পরিকল্পিত ড্রেন, কারভার্ড নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগই পারে এই গুরুত্বপূর্ণ সীমান্ত সড়ক ও জনসাধারণের চলাচলকে স্বাভাবিক রাখতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন