প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শুক্রবার (৩ জুলাই) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট ও কবি রফিকুজ্জামান রণি আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২৫ ও ২০২৬-এর জন্য ছয়জন লেখকের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট ও কবি রফিকুজ্জামান রণি আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
তিনি জানান, দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের জন্য কবিতা বিভাগে রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুল নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের জন্য কবিতা বিভাগে জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার এবং নাটক বিভাগে মোস্তফা কামাল যাত্রা চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্যসচিব কামরুন্নাহার বিউটি, জুরি বোর্ডের সদস্যসচিব নন্দিতা দাস, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম এবং প্যাপিরাস পাঠাগারের পরিচালক মিজানুর রহমান স্বপন।
সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।
একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের জন্য একটি উপ-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন