প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ১৬ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ রক্ষার উদ্দেশ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
আজ শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সৈকত এলাকায় এই অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানে অংশগ্রহণ করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৬) প্রণয় চাকমা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) সুবল চাকমা, সংশ্লিষ্ট জোনের কর্মকর্তা, সুপারিনটেনডেন্ট, পতেঙ্গা থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আনসার বাহিনী এবং চসিকের স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা।
পতেঙ্গা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ এবং নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে চসিক এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন