প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এই কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠানোর কাজ সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের সকল উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd) থেকে কলেজের নিজস্ব লগইন প্যানেলে প্রবেশ করে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে। এই প্রক্রিয়ার জন্য প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করা আবশ্যক।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠানোর সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর এই কার্যক্রম সম্পন্ন করার সুযোগ থাকবে না এবং এ সংক্রান্ত কোনো জটিলতার দায় শিক্ষা বোর্ড নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন