প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান যুদ্ধ চায় না, তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন যে, তারা কোনো আগ্রাসনের মুখে নিষ্ক্রিয় থাকবে না। তিনি উল্লেখ করেছেন, ইরান আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।
সোমবার সকালে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে তেহরান ত্যাগ করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান এসব মন্তব্য করেন।
পেজেশকিয়ান ইরানের অবস্থান স্পষ্ট করে বলেন, "আমরা যুদ্ধ চাই না। এটি একটি স্পষ্ট বার্তা, যা আমরা এখন পর্যন্ত বিশ্বকে জানিয়েছি।" তিনি আরও যোগ করেন, "কিন্তু যেকোনো আগ্রাসনের মুখে আমরা কখনোই নিষ্ক্রিয় থাকব না এবং আগ্রাসনকারীদের চূড়ান্ত জবাব দেব।"
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, "এ অঞ্চলে অস্থিতিশীলতা ও অশান্তি কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনবে না। বরং তা সবার জন্যই নতুন প্রতিবন্ধকতা তৈরি করবে।" তিনি উল্লেখ করেন, "তাই এ অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" সূত্র: তাসনিম নিউজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন