প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সুসমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করা হচ্ছে।
আইজিপি সোমবার রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, দুর্গাপূজা নিয়ে কিছু ব্যক্তি অপপ্রচার চালানোর চেষ্টা করছে। পুলিশ তাদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছে। অপপ্রচারকারীদের সব প্রচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
পুলিশপ্রধান আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। তাদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। জনগণের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, "আপনারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।"
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আইজিপি বলেন, "একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মান্যকারী নাগরিক হতে হবে।"
পরে আইজিপি আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে-সহ পূজা উদ্যাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন