প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে যাকাতের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ৯ জন উপকারভোগীর প্রত্যেককে ৮ হাজার টাকা করে যাকাতের চেক দেওয়ার কথা জানানো হয়। এ সময় মোট ৭২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক। এ সময় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ সরওয়ার আকবর, কর্মকর্তা সাইফুদ্দিন খালেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা এবং যাকাতের চেক গ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক বছরে কক্সবাজারে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মোট ৮ লাখ ১৭ হাজার টাকা যাকাত বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় দপ্তর থেকে পাওয়া গেছে ২ লাখ ৭৭ হাজার টাকা। বাকি অর্থ স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক শারেক বলেন, "যাকাত কোনো করুণা বা দয়া নয়; বরং এটি অসহায় ও দুস্থ মানুষের ন্যায্য অধিকার।" প্রকৃত যাকাত পাওয়ার যোগ্য নারী-পুরুষের কাছে এ অর্থ পৌঁছে দেওয়া এবং তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, "সরকার উদ্যোগী হলে সারা দেশে পরিকল্পিতভাবে যাকাত সংগ্রহ ও বিতরণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের সংস্থান করা সম্ভব।" এই অর্থ যথাযথভাবে কাজে লাগানো গেলে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে।
তিনি যাকাত সংগ্রহ কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকৃত অসহায় ও যাকাত পাওয়ার যোগ্য মানুষের কাছে এ অর্থ পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন