প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরে ১৪ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল গনি শিকদার (৬০) নামে বৃদ্ধ একজনকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার সময় পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠি এলাকায় এই ঘটনাটি ঘটে।
অভিযুক্ত আব্দুল গনি শিকদার মুক্তারকাঠি গ্রামের মৃত সেকেন্দার আলী শিকদারের পুত্র। পেশায় তিনি একজন দিনমজুর। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় এই ঘটনার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে শিশুটি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুক্তারকাঠি এলাকায় বলেশ্বর নদীর পাড়ে বকুল ফুল তুলতে গিয়েছিল শিশুটি। এই সময় অভিযুক্ত আব্দুল গনি শিকদার কৌশলে এবং ভয়-ভীতি দেখিয়ে শিশুটিকে তার একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। একপর্যায়ে, শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত আব্দুল গনিকে আটক করেন। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিশুর মা বর্ণনা দিতে গিয়ে বলেন, 'সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বাইরে বের হয়। আমাদের বাসার কাছেই বলেশ্বর নদী রয়েছে, সেখানে সে ফুল তুলতে গিয়েছিল। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আব্দুল গনি আমার মেয়েকে জোর করে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে আমি খবর পেয়ে সেখানে গেলে আমাকেও মারধর করার হুমকি দেওয়া হয়। আমি দ্রুত পুলিশকে জানালে তারা এসে আমার মেয়েকে উদ্ধার করে এবং ওকে (অভিযুক্ত) ধরে নিয়ে যায়।'
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'মুক্তারকাঠি এলাকায় ধর্ষণের খবর পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার আব্দুল গনি শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন