প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়া জেলার শেরপুর উপজেলায় স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন করেছেন দলিল লেখকেরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে শেরপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে দলের লেখক সমিতির নেতারা বলেন, শেরপুর সাব রেজিস্ট্রি অফিসে নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকার কারণে দলিল নিবন্ধন কার্যক্রমে ব্যাহত হচ্ছে। বর্তমানে সপ্তাহে মাত্র দুইদিন সাব রেজিস্ট্রার অফিসে বসেন। ফলে প্রতিদিন গড়ে প্রায় ৮০টি দলিল নিবন্ধন হলেও বিপুল পরিমাণ দলিল অপেক্ষমাণ থেকে যাচ্ছে। এতে করে দলিলের জট তৈরি হচ্ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।
তারা আরো বলেন, শেরপুর উপজেলার আয়তন ও জনসংখ্যার তুলনায় সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম অনেক বড়। প্রতিদিন প্রায় ১৫০জন সেবাগ্রহীতা দলিল নিবন্ধনের জন্য অফিসে আসছেন। তবে নিয়মিত সাব রেজিস্ট্রার না থাকার কারণে নির্ধারিত সময়ে সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।
মানববন্ধনে বক্তারা দাবি জানান, দ্রুত শেরপুর সাব রেজিস্ট্রি অফিসে একজন স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগ দিতে হবে। তাদের দাবি, নিয়মিত সাব রেজিস্ট্রার নিয়োগ করা হলে দলিলের জট কমে যাবে এবং সাধারণ মানুষ দ্রুত এবং নির্বিঘ্নে সেবা গ্রহণ করতে সক্ষম হবে। কর্মসূচিতে বাংলাদেশ দলিল লেখক সমিতি শেরপুর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দলিল লেখকেরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন