প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরবর্তী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে এক কাঠমিস্ত্রির আকস্মিক মৃত্যু নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এন্ডফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) মৃত শ্রমিকের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং সন্তানদের পড়াশোনার খরচ চালানোর দাবি জানিয়েছে।
জানা গেছে, গত ১৭ জুন ভোরে সিনেমার সেট তৈরির কাজ করার সময়ে চন্দ্রধারী সিং যাদব নামের কাঠমিস্ত্রি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই দুর্ঘটনায় স্টুডিওপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত চন্দ্রধারী সিং যাদব তার পরিবারে স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন।
এই দুঃখজনক ঘটনার সত্যতা নিশ্চিত করে এফডব্লিউআইসিই-র সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন যে, দুর্ঘটনার পর পরিচালক সঞ্জয় লীলা বানসালি ইতোমধ্যেই মানবিকতার খাতিরে মৃত শ্রমিকের পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়েছেন। তবে ফেডারেশনের পক্ষ থেকে এই অঙ্ক বাড়িয়ে ৫০ লাখ রুপি করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ফেডারেশন ওই নির্মাতার কাছে অনুরোধ করেছে, তিনি যেন চন্দ্রধারী সিং যাদবের দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সম্পূর্ণ শিক্ষাগত খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে একসঙ্গে ছবি পর্দায় আনতে চলেছেন সঞ্জয় লীলা বানসালি। ছবিতে দুই সেনা কর্মকর্তার মধ্যে জটিল প্রেমের গল্প ফুটিয়ে তোলা হবে, যেখানে আলিয়া ভাটকে কর্তব্য এবং ভালোবাসার টানাপোড়েনে যেতে দেখা যাবে।
২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রণবীর কাপুর। দীর্ঘ সময় পর আবারও বানসালির নির্দেশনায় কাজ করছেন তিনি। সিনেমাটি আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন