প্রিন্ট এর তারিখঃ ২৭শে অক্টোবর, ২০২৬ইং; ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ২৬শে অক্টোবর, ২০২৬ইং; ০৮:৩৪ পি.এম
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
রাজশাহী নগরীতে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাসুমকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পবা থানা পুলিশ।
গ্রেফতার মোঃ মাসুম নগরীর পবা থানার বাগধানী উলাপুর এলাকার মোঃ ওহেদুল ইসলামের ছেলে।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, পবা থানায় ২০১৩ সালে দায়ের করা একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালত মাসুমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি পলাতক ছিলেন।
অবশেষে সোমবার সকালে পবা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"