প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রতারণার মামলায় জামিনে মুক্তি পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।
মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার ফলে বিদিশা সিদ্দিকের মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না, এ তথ্য গণমাধ্যমকে তার আইনজীবী আগেই নিশ্চিত করেছেন।
গত ৬ সেপ্টেম্বর বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিদিশা সিদ্দিকের জামিনের আদেশ প্রদান করে। এই আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর এবং জামিনের সঙ্গে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামিনের সকল প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করে বিকেল ৫টা ১২ মিনিটে বিদিশা সিদ্দিককে মুক্তি দেওয়া হয়।
রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডের কারণে বিদিশার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল। এই সাজা পরোয়ানা থাকার কারণে ২৫ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ। এর পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে সাজা প্রদান করেন। রায়ে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জরিমানার অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও আদালত দিয়েছিলেন। এই রায়ের পর উচ্চ আদালতে আপিল ও জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে অবশেষে মুক্তি পেলেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন