প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, গত ৪৮ ঘণ্টায় সউদী আরবের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর স্থাপনা, বিমানবন্দর এবং সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, এই হামলায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে।
রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে সোমবার (১৯ অক্টোবর) জানানো হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার তথ্য প্রদান করেছেন। তাঁর মতে, হুথি বাহিনী গত ৪৮ ঘণ্টায় ছয়টি সামরিক অভিযান পরিচালনা করেছে।
হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইয়াহিয়া সারি উল্লেখ করেছেন সউদী আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনা এবং পূর্বাঞ্চলে শাইবাহ তেলক্ষেত্র। তিনি দাবি করেছেন, হামলার পর এসব স্থানে আগুন লেগে যায়।
হুথিদের সামরিক মুখপাত্র আরও জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলের খামিস মুশাইতে অবস্থিত একটি বিমানঘাঁটি। এছাড়া, একটি নৌঘাঁটি এবং কয়েকটি রাডার স্থাপনার উপরও হামলা চালানোর দাবি করেছেন তারা।
তবে, এসব হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের ঘটনা ঘটেছে কি না, কিংবা সউদী কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েছে কিনা, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। হুথিদের দেওয়া হামলার বিবরণও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তথ্যসূত্র: তাস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন