প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর হোদেইদা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে দ্রুত বন্দর এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে জোটটির পক্ষ থেকে।
জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, সংযুক্ত মানচিত্রে চিহ্নিত হোদেইদা বন্দরের নির্দিষ্ট এলাকা থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
তিনি উল্লেখ করেন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
লোহিত সাগরের তীরে অবস্থিত হোদেইদা বন্দর ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর হিসেবে পরিচিত। এই বন্দরটি দেশটির হুথি নিয়ন্ত্রিত এলাকা গুলোতে খাদ্য, জ্বালানি ও মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ হিসেবে কাজ করে।
অতএব, বন্দরটি ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা ইয়েমেনের সাধারণ মানুষের জীবনযাত্রা এবং মানবিক সহায়তা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
তবে, বন্দর খালি করার নির্দেশের পর সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে সেখানে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা
এআরবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন